বাংলা
নতুন পথ চলার শুরু
বহু বছর ইংরাজিতে লেখালিখি করে বাংলায় কলম ধরা হ্য়না। ইন্টারনেটে বাংলার প্রচলন এখনও শৈশবে রয়েছে বলা যায়। তার মাঝে আমার মতো উঠতি অনুবাদিকার অনুপ্রবেশ। খানিকটা সাহস করে লেগে পরলাম আর কি। দেশে থাকাকালিন মাতৃভাষার কদর করিনি হয়তো যতটা উচিত ছিল। ইউরোপে এসে অনেক বেশি অনুভব করেছি। ইংরাজি যতই ভালো বলি অথবা লিখি না কেনো, ইংরেজ অথবা আমেরিকানরা ইংরাজিতে অনুবাদ করে যে স্বীকৃতি পান্,একজন ভারতীয়র পক্ষে সেটা পাওয়া প্রায় অসম্ভব। চাকরি যদিও বা পাওয়া যায়, সম্মান পেতে বহু পথ অতিক্রম করা প্রয়োজন।একটার পর একটা বিদেশি ভাষা শিখে এবং ভাষা সম্বল করে জীবিকা অর্জন করে কিছুটা পথ চলার পর আজ থমকে দাড়াতে ইচ্ছে হলো। সব থেকে যেটা ভালো লাগছে, বাংলায় এগিয়ে চলার জন্যে আজ আর পেছনে তাকাবার দরকার নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলার প্রচলন বাড়ছে। এই তালে আমিও জুটে পরলাম অনেক আশা আর প্রতিশ্রুতি নিয়ে।
অবশেষে বাংলা। দারুন লাগছে। তবে এই প্রথম টাইপ করছি তাই কিছুটাই সময় নিচ্ছে। অনেকদিন ধরে চাই ছিলাম বাংলায লিখতে। তার ওপরে আমার কিবোরড ফরাশি ভাষায়। বছর চারেক হলো ফ্রানসে। তাই অভ্যশ নেই। অনুবাদের ওপরে এই ব্লগ যখন শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে একটা পাতা অন্ততো বাংলায় থাকবে। ধন্যবাদ মেহদি হাসানকে। সত্যজিতের হিরক রাজার দেশের একটা গান গলা ছেরে গাইতে ইচ্ছে করছে। আহা কি আনন্দ আকাশে বাতাশে। ভাষার এমন টান।
The URI to TrackBack this entry is: http://moharb.wordpress.com/বাংলা/trackback/


Also, I have another Assamese blog here:
http://priyankoo.bihu.in/
Do check it out, but it opens only with Firefox