ফিরে দেখা ১

বহুদিন হয়ে গেলো বাংলা লিখবো লিখবো করে আর হয়ে ওঠে না। কিছুটা সময়ের অভাব আর কিছুটা কুড়েমি। কিবোর্ড নিয়ে নাস্তানাবুদ। তাহলেও হাল ছারিনি । আজ লিখতে বসে লেখার বিষয় নির্বাচন নিয়ে বেশিক্ষ্ন সময় লাগেনি। যেহেতু বাংলা আমার ছেলেবেলার সঙ্গে অঙ্গাগিভাবে জড়িত তাই অনেকগুলো ছবি ভেসে ওঠে মুহুর্তের মধ্যে।

ক্রিকেট তারমধ্যে অন্যতম। ইডেনের উন্মাদনা আর উত্তেজনা নিয়ে বড় হয়ে ওঠার বছরগুলো যে কখন প্রায় দুস্প্রাপ্য শাদা কালো ছবির দলে গিয়ে ভিড়েছে জানতেও পারিনি। আনন্দবাজারের শেষের পাতায় গৌতমের কলাম, রাত জেগে আমেরিকান ওপেনের ফাইনাল, ৯০ এর বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির হারের পর মন খারাপ করা বিকেলের ভিড়, ৯৬ এর উত্তাল শেষ বিকেলে শ্রীলংকার কাছে ইন্ডিয়ার হেরে যাওয়া আর গ্যালারির আগুন……

একই সঙ্গে মনে পড়ে শীতের অলস দুপুরে বারান্দায় নরম রোদের তাপ, কুলদীপ নায়ারের বিদেশের চিঠি আর কমলা লেবুর গন্ধ। টুকরো টুকরো ছবি নিয়ে তৈরি একটি নক্সিকাথা।

সাহিত্যিক নই, কবি তো নৈব নৈব চ । কিন্তু বাংলার গুনে কেমন যেনো আবেশ এসে যায়।

হঠাত ভেসে আসা সেল্টিকের সুরে চটক ভেঙ্গে ফিরে এলাম বাস্তবে। সামনে এগিয়ে চলা আর পিছনে ফিরে তাকানোর মাঝে অপুরণিয় যে ফাক্, বাংলা হয়তো বা তা পুরণ করা দেবে।

Published in: on April 15, 2008 at 9:22 am

The URI to TrackBack this entry is: http://moharb.wordpress.com/2008/04/15/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a7%a7/trackback/

RSS feed for comments on this post.

2 Comments Leave a comment.

  1. On April 18, 2008 at 4:24 pm Gahori Said:

    Hey, you have to left align the Bangla text, otherwise the vowel diacritics will not appear correctly. Alternatively you can also put the text between the following codes:

    BANGLA TEXT

  2. On April 19, 2008 at 7:38 am moharb Said:

    thanks gahori. I tried to left align, but it doesn’t work for the moment. By the way, where’s the code that you talked about? In internet explorer the text can be read normally.

Leave a Comment